প্রথম সমাচার ডেস্ক:
অনুষ্ঠানে গান পরিবেশনের সময় মুখে ড্রোনের ধাক্কা লেগেছে র্যাপার ও গায়িকা রেবলের। আকস্মিক এ ঘটনায় গান থামিয়ে মঞ্চ ছেড়ে চলে যান তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভারতের গুয়াহাটির হাতিশিলায় আয়োজিত এক অনুষ্ঠানে গান পরিবেশন করছিলেন মেঘালয়ের এই শিল্পী। মঞ্চে তখন ‘ধুরন্ধর’ সিনেমার জনপ্রিয় গান ‘রান ডাউন দ্য সিটি’ গাইছিলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গান গাওয়ার পাশাপাশি মঞ্চে নাচছিলেন রেবল। এ সময় হঠাৎ একটি ড্রোন উড়ে এসে তার মুখে ধাক্কা দেয়। ধাক্কা লেগে ড্রোনটি মাটিতে পড়ে যায়। এমন ঘটনায় বিস্মিত হয়ে পড়েন শিল্পী। কিছুক্ষণের মধ্যেই কোনো কথা না বলে মঞ্চ ছেড়ে চলে যান তিনি।
রেবলের আসল নাম দায়ইফী লামারে। ‘ধুরন্ধর’ সিনেমার ‘রান ডাউন দ্য সিটি’, ‘মণিকা’ ও ‘নাল নচনা’ গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর শিল্পীর অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে ড্রোনের ধাক্কায় রেবল কতটা আহত হয়েছেন, তা এখনও জানা যায়নি। এ বিষয়ে শিল্পী বা তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তার সামাজিক যোগাযোগমাধ্যম একাউন্টেও দুর্ঘটনা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: মূল প্রতিবেদন

৬৪ হাজারেরও বেশি পাঠকের আগ্রহে যা—এপ্রিলে উইকিপিডিয়ার শীর্ষ দশ
গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ, ভোগান্তিতে গ্রাহক