শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

জুলাই সনদ পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্য হবে না: জামায়াত

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্য হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে দলটির নির্বাহী পরিষদের বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার সংলাপের আহ্বান জানালে জামায়াতে ইসলামী এককভাবে নয়, বরং ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদের সমন্বয়ে সেখানে অংশগ্রহণ করবে। এ ছাড়া গণভোটের রায় মেনে নিলে সরকারের প্রত্যাশিত ঐক্য আরও দৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে বলেও উল্লেখ করেন জামায়াতের এই শীর্ষ নেতা।

এ সময় প্রতিবেশী দেশ ভারতের প্রসঙ্গ টেনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ভারতীয় কিছু জনপ্রতিনিধির বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে দেওয়া বক্তব্য অত্যন্ত নিন্দনীয়। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com