প্রথম সমাচার ডেস্ক:
ঝিনাইদহের শৈলকুপার কালীনদী থেকে নিখোঁজের ছয় দিন পর তুষাল পাল (৫০) নামের এক দিনমজুরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কচুয়া গ্রামের পালপাড়া কালীনদীর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তুষার পাল উপজেলার উত্তর কচুয়া গ্রামের পালপাড়ার মৃত তরুন পালের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কচুয়া গ্রামের নদীর মাঝে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করলে স্বজনরা তার পরিচয় শনাক্ত করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
তুষার পালের ভাতিজা তরঙ্গ পাল জানান, তুষার পাল গত মঙ্গলবার সকালে কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সোমবার দুপুর ১টার দিকে কালীনদীতে স্থানীয় বাসিন্দারা একটি মরদেহ দেখতে পান। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করার পর আমরা নিশ্চিত হই, মরদেহটি তুষার পালের।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রায় ৮৪ দিন পর শুরু হচ্ছে রোজা
যমুনার চরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবকের যাবজ্জীবন
গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি সংসদে