বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এ বদলির বিষয়ে জানানো হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সিআরও) রেজোয়ানা কবির প্রিয়াকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ) হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. নজরুল ইসলামকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সিআরও) এবং সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমানকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে জানানো হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com