তৈরি পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে সরকারপ্রধানের সঙ্গে মন্ত্রী ও উপদেষ্টাদের জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
ব্রিফিংয়ে তিনি বলেন, ডিসেম্বরকে সামনে রেখে পোশাক খাতকে অস্থির করার চেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে সরকার। একই সঙ্গে তৈরি পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য দিলেন তাহসিফের বন্ধু দীপ
ধর্মমন্ত্রীর হাত থেকে মেধাবৃত্তির চেক পেলেন মুরাদনগরের ২৮ শিক্ষার্থী
পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ করতে বাধ্য হবেন মালিকরা: বিজিএমইএ সভাপতি