রোববার, ০১ নভেম্বর ২০২৬
Logo
×

ধর্মমন্ত্রীর হাত থেকে মেধাবৃত্তির চেক পেলেন মুরাদনগরের ২৮ শিক্ষার্থী

Icon প্রথম সমাচার ডেস্ক

ঢাকায় অবস্থানরত মুরাদনগরের ২৮ জন নির্বাচিত মেধাবী শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তির চেক তুলে দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

গতকাল শনিবার ঢাকাস্থ মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এই বৃত্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ধর্মমন্ত্রী।

ঢাকাস্থ মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের ধারাবাহিক প্রচেষ্টা ও উদ্যোগে শিক্ষার্থীদের মেধা এবং আর্থিক চাহিদা বিবেচনায় এই বৃত্তির ব্যবস্থা করা হয়। আয়োজকরা জানান, সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবন সহজ করতে ধর্মমন্ত্রীর এই উদ্যোগ তাদের অনুপ্রাণিত করেছে। এ জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

তারা আরও জানান, এই মেধাবৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখতে এবং ভালো কিছু অর্জনে উৎসাহ জোগাবে। মুরাদনগরের শিক্ষার্থীদের কল্যাণে পরিষদ এভাবেই সবসময় পাশে থাকবে, ইনশাআল্লাহ।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com