শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

ত্রাণের পাশাপাশি পুনর্বাসন উদ্যোগেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন

প্রথম সমাচার ডেস্ক ১৫ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

বাঁশখালী, চট্টগ্রাম, ১৫ জুলাই — বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ব্যাপক মানবিক কার্যক্রম পরিচালনা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন।

 

শুধু ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার মধ্যেই সংগঠনটির কার্যক্রম সীমাবদ্ধ নেই, বরং ত্রাণ বিতরণের পাশাপাশি সংগঠনের সদস্যরা বন্যায় ক্ষতিগ্রস্ত ও ভেঙে যাওয়া ঘরবাড়ি পরিদর্শন করছেন, যাতে ভবিষ্যতে এসব পরিবারের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা যায়।

এরই ধারাবাহিকতায় আজ বন্যার পানিতে মর্মান্তিকভাবে নিহত শিশু মিরাজ ও আশফাকের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশনের শিক্ষার্থীরা।

এ সময় তারা নিহত দুই শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন এবং পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনটি একদিকে বন্যাদুর্গত মানুষের পাশে থাকছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত ও শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

বিজ্ঞপ্তি

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...