ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিকের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের প্রচেষ্টায় দীর্ঘ দেড় ঘণ্টা পর সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে একজন পুরুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পাওয়ার পর ৭ মিনিটের মাথায় প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ৫টি ইউনিট উদ্ধার ও অগ্নি-নির্বাপণ কাজে যোগ দেয়। তবে পরিস্থিতি বিবেচনায় ও আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। একপর্যায়ে ৮টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস আরও জানায়, কারখানাটির ভেতরে প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুতই চারদিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে।

নিজের ও সন্তানদের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন নারী উদ্যোক্তার
জননিরাপত্তায় আইজিপির বক্তব্য সময়োপযোগী: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
ফ্যামিলি কার্ড, নারীর সচ্ছলতা ও তৃণমূলের স্বনির্ভরতা সরকারের অগ্রাধিকার: মাহ্দী আমিন