প্রথম সমাচার ডেস্ক:
গণ-অভ্যুত্থানের পর দেড় বছর আর নির্বাচনের পর আট মাস চলে গেলেও দেশ এখনো স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
গাজী আতাউর রহমান বলেন, পতিত ফ্যাসিবাদ গোপালগঞ্জে যে সহিংসতা করেছে তার তাৎপর্য এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সর্বত্র এই বার্তা গিয়েছে যে, পতিত স্বৈরতন্ত্র এখনো রাজনীতিতে প্রাসঙ্গিক, তারা দেশ অস্থিতিশীল করতে পারে। এটা বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করবে, কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে। গণ-অভ্যুত্থানের পর দেড় বছর আর নির্বাচনের পর আট মাস চলে গেলেও দেশ এখনো স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা।
তিনি বলেন, সরকার এখন শত শত পুলিশ কর্মকর্তার ওপরে নজরদারি করছে বলে জানা যাচ্ছে। এই কাজ ক্ষমতাসীন হওয়ার সাথে সাথেই করা দরকার ছিল। এখন এই ধরনের নজরদারি আইনশৃংখলা বাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি করবে। বাইরে থেকে যারা উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে সরকারের মধ্যে গা-ছাড়া মনোভাব দেখা গেছে। এখন তা বুমেরাং হয়ে দেখা দিয়েছে।
পতিত ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচারের কাজ ত্বরান্বিত করতে এবং পালাতক অপরাধী আটক করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, যুগ্ম মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আতিকুর রহমান মুজাহিদ ও কে এম শরীয়াতুল্লাহ প্রমুখ।

কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি
নারায়ণগঞ্জে কৃষকদল সভাপতিসহ ৭ জনকে কুপিয়ে জখম
কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার