নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.রকিবুজ্জামান পলাশ (৩৫)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে নড়াইল পুরাতন টার্মিনাল চত্বর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মো.রকিবুজ্জামান পলাশ ২০১৯ সালের ১ নভেম্বর ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ চঞ্চল শাহরিয়া মীমকে সভাপতি ও রকিবুজ্জামান পলাশকে সাধারণ সম্পাদক করে নড়াইল জেলা কমিটি ঘোষণা করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাসেল সরোয়ার আমাদেরকে বলেন, নাশকতার মামলায় রকিবুজ্জামান পলাশকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

বিএনপির দুই পক্ষে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ আহত ৩
ভোট শেষ, তাই পূজামণ্ডপে জামায়াত নেতাদের দেখা মেলেনি: মীর শাহে আলম
নিষিদ্ধ যুবলীগ নেতা সন্দেহে আটক, থানা থেকে ছাড়িয়ে নিলেন জামায়াতের নেতারা