শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Logo
×

বিএনপির দুই পক্ষে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ আহত ৩

Icon প্রথম সমাচার ডেস্ক

জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতোয়ার হোসেন মল্লিক জানান, এ ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। শুনেছি, আধিপত্য নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. তসলিম উদ্দিন জানান, আধিপত্য বিস্তারে বৃহস্পতিবার সকালে মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটী গ্রামে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলিসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেখান থেকে তিনজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আওলাদ হোসেন মোল্লার গ্রুপের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। দাখিল করা অভিযোগ মামলায় নথিভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যপক্ষও অভিযোগ দাখিল করবে বলে শুনেছি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com