আধুনিক গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন সংবাদমাধ্যম । আগামী ১১ মে রাজধানীর পল্টনে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ আয়োজন চলবে।
নতুন এই গণমাধ্যমটি বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও আধুনিক ডিজিটাল সাংবাদিকতার সমন্বয়ে নিজস্ব অবস্থান তৈরি করতে চায়। আগামী কয়েক বছরের মধ্যে এশিয়া পোস্ট একটি শক্ত অবস্থানে যেতে পারবে বলে সম্পাদক ও তাদের পাঠকরা মনে করে।
গণমাধ্যম সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রজন্মের পাঠক ও অনলাইনভিত্তিক সংবাদ ব্যবস্থার চাহিদা বিবেচনায় ‘এশিয়া পোস্ট’-এর মতো উদ্যোগ সময়োপযোগী পদক্ষেপ। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে গণমাধ্যম অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।
