প্রথম সমাচার ডেস্ক:
নাটোর সদর উপজেলার হয়বতপুর পূর্বপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, ম্যাগাজিন ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা বিভাগ।
এ ঘটনায় বাড়ির মালিক আজিজুল শেখ ও তাঁর ছোট ছেলে আক্কাস আলী ওরফে আকাশকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে আজিজুল শেখের বাড়িতে অভিযান চালায় অধিদপ্তরের গোয়েন্দা দল। এ সময় বাড়ির ভেতরে পাটকাঠির মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। অভিযানের সময় আজিজুল শেখের আরেক ছেলে আমির হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ এবং গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরী।

ট্রায়াল রান সফল, অত্যাধুনিক কোচ নিয়ে ঢাকায় ছুটবে পাবনা এক্সপ্রেস