সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, সন্ধ্যায় বাসার পেছনের দরজা খোলা দেখতে পান ভাড়াটেরা। পরে তারা ভেতরে ঢুকে শয়নকক্ষের বিছানায় নুর নাহারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
পুলিশ জানায়, নুর নাহারের শরীরে দৃশ্যমান কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার মুখে হালকা লালচে দাগ রয়েছে। তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ছেলে।
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি একরাম উল্লাহ আরও জানান, বাসার পেছনের লোহার দরজাটি সাধারণত ভাড়াটেরা যাতায়াতের জন্য ব্যবহার করতেন। দরজাটি খোলা থাকার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিখোঁজ মোবাইল ফোনসহ অন্যান্য বিষয়ও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
তদন্ত শেষে নুর নাহারের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

জামায়াত প্রার্থীকে হারিয়ে মির্জা ফয়সল বললেন, এই জয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী: আখতার হোসেন