শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Logo
×

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

Icon প্রথম সমাচার ডেস্ক

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী প্রফেসর ডা. হাবিবা চৌধুরী সুইট।

বিমানবন্দরে ডা. তাহেরকে স্বাগত জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়া উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ শেষে তাঁর দেশে ফেরার সময় বিমানবন্দরে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতি লক্ষ করা যায়।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com