সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Logo
×

নির্বাচনের আগে জোট করলেও আ’লীগ প্রতিরোধে ঐক্য করতে এখন শর্ত দেয়: আজমনতার তারেক

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক হতে যাচ্ছে আজ। প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের আগে বেশকিছু শর্ত আলোচনায় আসা নিয়ে আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান মন্তব্য করেছেন, নির্বাচনের আগে ৫০১, ৬০১, ৭০১ মিলে জোট করলেও, আওয়ামী লীগ প্রতিরোধে ঐক্য করতে এখন শর্ত দেয়।

রোববার (২২ নভেম্বর) রাতে তিনি ফেসবুক পেজে এ মন্তব্য করেন।

এদিকে, বৈঠকে বসার আগে এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শুধু আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ঠেকানোর জন্য ডিসেম্বরে জাতীয় ঐক্যের কথা বলে জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশে সংবিধান সংশোধন করা হলে সেই ঐক্য প্রক্রিয়ায় এনসিপি যাবে না।

রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শুধু আওয়ামী লীগ ঠেকানোর জন্য ডিসেম্বরে ঐকমত্য চাইবে, আবার জানুয়ারিতে একদলীয় কমিটির রায় অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে, এ ধরনের কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় আমরা অংশ নেবো না।

তিনি বলেন, দেশে একটা সংকটকাল চলছে। দেশের সরকারপ্রধান যখন সংলাপের আহ্বান জানান, তখন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সেখানে সাড়া দেবো।

‘কিন্তু যে একদলীয় সংবিধান সংশোধন কমিটি রয়েছে, সেটা অবিলম্বে ভেঙে দিতে হবে। কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এই পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে আর রাজনৈতিক দলগুলোর কাছেও মেসেজ যাবে যে সরকার আসলেই জাতীয় ঐকমত্য চাচ্ছে।’

নাহিদ ইসলাম বলেন, আমরা আসলে শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন। কীভাবে দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন, কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে চাচ্ছেন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com