বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Logo
×

নোয়াখালী ও টাঙ্গাইলে সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, তিনজন সাময়িক বরখাস্ত

Icon প্রথম সমাচার ডেস্ক

এদিকে টাঙ্গাইলের বাসাইলে নির্মীয়মাণ একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই দেওয়ার অভিযোগে বাসাইল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কার্যসহকারী মো. হাসমত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে বাসাইলের একই ঘটনায় সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়।

এলজিইডির আদেশে বলা হয়েছে, নির্ধারিত নির্মাণসামগ্রীর পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে।

দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কার্যসহকারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত বুধবার এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের সই করা পৃথক আদেশে এসব ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মীয়মাণ একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ ওঠে। অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও আদেশে উল্লেখ করা হয়েছে। আদেশে বলা হয়েছে, নির্ধারিত নির্মাণসামগ্রীর পরিবর্তে বাঁশ ব্যবহার করা দায়িত্বে অবহেলার শামিল।

নোয়াখালী ও টাঙ্গাইলের দুটি ঘটনায় এলজিইডির মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে গাফিলতি ও নির্মাণকাজের মান নিয়ন্ত্রণে তদারকির ঘাটতির বিষয়টি সামনে আসে। নোয়াখালীর ঘটনায় সরাসরি দুই কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের পাশাপাশি ঊর্ধ্বতন প্রকৌশলীদের কাছে ব্যাখ্যা চাওয়া এবং তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। টাঙ্গাইলের ঘটনায়ও সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানতে চাইলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘জনগণের অর্থ লুটপাট কিংবা মানুষের জীবন ঝুঁকিতে ফেলার সঙ্গে জড়িত যে-ই হোক, তাঁকে জবাবদিহি করতে হবে। উন্নয়নকাজে অনিয়ম-দুর্নীতি করে কেউ পার পাবে না। পদ-পদবি বা প্রভাব দেখিয়ে রেহাই পাওয়ার সুযোগ নেই। শোকজ, সাময়িক বরখাস্ত ও বদলির মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত হলে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।’

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com