তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যেমন দৃঢ়প্রতিজ্ঞ, তেমনি দায়িত্বশীল বিরোধী দলের সহযোগিতাও অপরিহার্য। সংসদের ভেতরে ও বাইরে থাকা সব দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই সফল হতে পারবে না।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে অপরাধের মাত্রা আগের চেয়ে অনেকটাই কমেছে। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে বর্তমান সরকারের নয় মাসে খুনের ঘটনা ২৮৭টি হ্রাস পেয়েছে এবং মব ভায়োলেন্স ৫৫টি থেকে কমে ১৬টিতে নেমে এসেছে। এছাড়া সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সরকার কঠোর অবস্থান বজায় রেখেছে।পুলিশ বাহিনীকে আধুনিকায়ন ও সংস্কারের কথা জানিয়ে তিনি বলেন, র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠন, সাইবার ইউনিট চালু এবং পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করতে বডি ওন ক্যামেরা চালু করা হয়েছে।
সরকার মানবাধিকার সমুন্নত রেখেই দেশ পরিচালনা করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের এই মানবিক দৃষ্টিভঙ্গিকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। জাতীয় ঐক্য বজায় রেখে যে কোনো মূল্যে নাশকতাকারীদের দমন এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা হবে।

অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না : আইনমন্ত্রী