বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

পাকিস্তানে নতুন প্রদেশ গঠন করে ক্ষমতা বাড়াতে চান আসিম মুনির, চাপে শরিফ-জারদারি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

পাকিস্তানের চার প্রদেশের কাঠামো সম্প্রসারণ করে সর্বোচ্চ ১২টি প্রদেশ গঠনের বিতর্ক সাম্প্রতিক মাসগুলোতে নতুন করে আলোচনায় এসেছে। এ নিয়ে তীব্র রাজনৈতিক বিরোধ তৈরি হয়েছে। পাশাপাশি সংবিধানের ২৩৯ অনুচ্ছেদের অধীনে এ উদ্যোগ বাস্তবায়নে বড় ধরনের সাংবিধানিক বাধাও রয়েছে।

জেনারেল আসিম মুনিরের লক্ষ্য নতুন প্রদেশ গঠনের মাধ্যমে রাজনীতিকে আরও বিভক্ত করা, শরিফ ও জারদারি পরিবারের নেতৃত্বাধীন প্রধান বংশানুক্রমিক রাজনৈতিক দলগুলোকে দুর্বল করা এবং সেনাবাহিনী ও নিজের ক্ষমতা বাড়ানো। এর মধ্য দিয়ে তিনি জিয়া ও মুশাররফের মতো সামরিক পোশাকে প্রেসিডেন্ট হওয়ার পথে এগোতে চান।

শরিফ ও জারদারি—দুই পক্ষই ভিন্ন ভিন্ন উপায়ে তাঁকে প্রতিরোধ করছে। জারদারি ও বিলাওয়াল প্রকাশ্যে বিরোধিতা করছেন। অন্যদিকে নওয়াজ শরিফ সময়ক্ষেপণের কৌশল নিয়েছেন।

পাঞ্জাবের বিভিন্ন ছোট জাতিগোষ্ঠীর অনেকেই নতুন প্রদেশ গঠনের বিষয়টিকে স্বাগত জানাতে পারেন। তবে সিন্ধুতে এ উদ্যোগ সহিংসতা, বিশৃঙ্খলা ও গুরুতর অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।

প্রদেশগুলোর সীমানা পুনর্নির্ধারণের চেষ্টা করা হলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। পাকিস্তান বর্তমানে এমন কোনো আদর্শ অবস্থানে নেই, যেখানে দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা এবং ব্যাপক রাজনৈতিক অবিশ্বাসের মধ্যে প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া সম্ভব।

প্রাদেশিক সীমানা পুনর্নির্ধারণ নতুন রাজনৈতিক সংকটের সূত্রপাত করতে পারে এবং সমাজের বিদ্যমান বিভাজন আরও গভীর করতে পারে। এরই মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠী ও আঞ্চলিক জনগোষ্ঠীর মধ্যে বিভেদ বাড়ছে। এর মধ্যে পশতুন ও বেলুচ, সিন্ধি ও পাঞ্জাবিদের মধ্যকার উত্তেজনাও রয়েছে।

আমার বিশ্বাস, নতুন প্রদেশ গঠনের উদ্যোগ এগিয়ে নিতে ক্ষমতাসীন রাষ্ট্রীয় শক্তিগুলো দৃঢ়প্রতিজ্ঞ। তবে এটি হবে অত্যন্ত দুঃসাহসিক একটি উদ্যোগ। এমন পদক্ষেপের জন্য ক্ষমতাসীন মহলকে বড় ধরনের রাজনৈতিক মূল্য দিতে হতে পারে।

মঈদ পিরজাদা একজন পাকিস্তানি ভূরাজনৈতিক বিশ্লেষক। মুহাম্মদ আমির রানা নিরাপত্তা বিশ্লেষক এবং ইসলামাবাদভিত্তিক পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজের সাবেক পরিচালক। তাঁদের মতামত একান্তই ব্যক্তিগত।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com