বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

লিবিয়া থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি, অসুস্থ ২৯ জন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি নাগরিক। এর মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টা ৩১ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ১৭১ জন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ। বিমানবন্দরে অসুস্থ যাত্রীদের জন্য জরুরি চিকিৎসাসেবার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রত্যাবাসিতদের মধ্যে ত্রিপোলি থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন রয়েছেন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লিবিয়ার ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে এসব বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। দেশটির বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক এবং দেশে ফিরতে আগ্রহী অন্য বাংলাদেশিদের প্রত্যাবাসনেও কাজ চলছে।

এ লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের মধ্যে সমন্বয় অব্যাহত রয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com