প্রথম সমাচার ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ভোলা জেলার চরফ্যাশন থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার তোফায়েল আহম্মেদ ভোলার চরফ্যাশন থানার উত্তর নাজিম উদ্দিন এলাকার বাসিন্দা।
এতে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় অভিযান চালিয়ে তোফায়েল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন

জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন কালুখালীর খামারি জাহাঙ্গীর হোসেন