বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

পালিয়ে যাওয়া গণহত্যাকারীর বক্তব্যকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই: তথ্য প্রতিমন্ত্রী

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বললেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একজন গণহত্যাকারীর বক্তব্যকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে।

সচিবালয়ে আজ বৃহস্পতিবার উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, তিনি কীভাবে আসতে চান, তার চেয়ে দেশে আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।

তিনি বলেন, এখন জনগণ, দেশের উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে কথা বলার সময়। নারীদের অগ্রগতির বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, নারীদের আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার।

ওয়েজ বোর্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ওয়েজ বোর্ড নিয়ে কাজ করছে সরকার। প্রতিষ্ঠানগুলো ওয়েজ বোর্ড অনুসরণ করলে সবাই উপকৃত হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com