বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

’শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে রাজশাহীতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের ৮ দফা দাবি বাস্তবায়ন এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন-২.০’ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি সফল করতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনর নির্দেশনায় রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ​বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মিছিলটি নগরীর লক্ষ্মীপুর মোড়ের মুজিব চত্বর থেকে শুরু হয়ে সিএনবি মোড়ের বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। এ কর্মসূচিতে পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com