প্রথম সমাচার ডেস্ক:
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. সিয়াম নামে এক বাস হেলপার নিহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাস দুটি থামিয়ে রাখা অবস্থায় আগুন দেওয়া হয়। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন হেলপার সিয়াম। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

রোমে বাংলাদেশ দূতাবাসের সামনে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি মানববন্ধন
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কা
‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগানে শ্রীপুরে রাতের আঁধারে নিষিদ্ধ লীগের মশাল মিছিল