বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Logo
×

পুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, মোহাম্মদপুরে রাত ৮টা ৩০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, অজ্ঞাতনামা দুই মোটরসাইকেল আরোহী একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ উদ্ধার করে। তবে, এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com