প্রথম সমাচার ডেস্ক:
মানিকগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ের পাশ থেকে জ্বলন্ত একটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়ক থেকে পেট্রোল বোমাটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, সাদা রঙের একটি মোটরসাইকেলে করে মুখোশ পরা দুই ব্যক্তি এসে পেট্রোল বোমাসদৃশ বস্তুটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পেট্রোল বোমাটি উদ্ধার করে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আইসিজের রায়ের অপেক্ষায় রোহিঙ্গারা, চান ন্যায়বিচার ও ক্ষতিপূরণ
৪০ বছর আগে কৃষকের লাগানো খেজুরগাছ এখন দর্শনার্থীদের আকর্ষণ
পুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ