রোববার, ১৫ নভেম্বর ২০২৬
Logo
×

পেট্রোবাংলার চাকরিতে আবেদনের সময় বাড়ল, সুযোগ পাবেন যারা

Icon প্রথম সমাচার ডেস্ক

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং এর আওতাধীন কোম্পানিগুলোতে ৭৫৩ জন কর্মকর্তা নিয়োগের আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আগে আবেদনের শেষ সময় ছিল ১৭ নভেম্বর।

পেট্রোবাংলার ১৪ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানোর তথ্য জানানো হয়। পেট্রোবাংলা এবং এর আওতাধীন ১২টি কোম্পানিতে ১৯টি পদে এ নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে নবম ও দশম গ্রেডে কর্মকর্তা নিয়োগ করা হবে।

পদ ও পদসংখ্যা

সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে ৯৭ জন, সহকারী ব্যবস্থাপক (আইন) পদে ৬ জন এবং সহকারী ব্যবস্থাপক (অর্থ) পদে ৬৩ জন নিয়োগ দেওয়া হবে।

সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল) পদে বিভিন্ন বিভাগে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে মেকানিক্যালে ৭৪ জন, ইলেকট্রিক্যালে ৪৯ জন, সিভিলে ৪০ জন, সিএসই/আইটিতে ২৫ জন, কেমিক্যালে ২৭ জন, পেট্রোলিয়ামে ১৪ জন, আইপিইতে ৮ জন, মেটালার্জি/এমএমইতে ৭ জন, ইলেকট্রনিকসে ২ জন এবং অটোমোবাইলে ১ জন নেওয়া হবে।

এ ছাড়া সহকারী ব্যবস্থাপক (জিওলজি) পদে ১২ জন, জিওফিজিকসে ২ জন, জিওকেমিক্যালে ১ জন, কেমিস্ট্রিতে ১ জন, এনভায়রনমেন্টে ১ জন এবং চিকিৎসা বিভাগে ১৫ জন নিয়োগ দেওয়া হবে। সহকারী ডিলার পদে ১ জন এবং সহকারী ব্যবস্থাপক (কারিগরি) পদে ১১ জন নেওয়া হবে।

অন্যদিকে সহকারী কর্মকর্তা (প্রশাসন) পদে ৭৩ জন, সহকারী কর্মকর্তা (আইন) পদে ৪ জন, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে ১ জন এবং সহকারী কর্মকর্তা (অর্থ) পদে ৫৩ জন নিয়োগ দেওয়া হবে।

উপসহকারী প্রকৌশলী পদে মেকানিক্যালে ৫৬ জন, ইলেকট্রিক্যালে ৩২ জন, সিভিলে ৩১ জন, কম্পিউটার/আইটিতে ৮ জন, ইলেকট্রনিকসে ৩ জন, অটোমোবাইলে ৯ জন, কেমিক্যালে ৫ জন, পাওয়ারে ৫ জন এবং টেলিকমে ১ জন নেওয়া হবে। এ ছাড়া ট্রেইনি ডিলার পদে ৪ জন এবং সহকারী কর্মকর্তা (কারিগরি)/উপসহকারী কারিগরি কর্মকর্তা পদে ১১ জন নিয়োগ দেওয়া হবে।

গ্রেড ও বেতন

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ থেকে ১২ নম্বর পদের জন্য গ্রেড-৯ নির্ধারণ করা হয়েছে। এসব পদের বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। অন্যদিকে ১৩ থেকে ১৯ নম্বর পদের জন্য গ্রেড-১০ নির্ধারণ করা হয়েছে। এ গ্রেডের বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা।

বয়সসীমা ও আবেদন ফি

১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। সাধারণ প্রার্থীদের আবেদন ফি ২২৩ টাকা। তবে অনগ্রসর শ্রেণির প্রার্থী—ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদনের নিয়ম ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য bogmc.teletalk.com.bd অথবা পেট্রোবাংলার ওয়েবসাইট ব্যবহার করতে হবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পাশাপাশি পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com