সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Logo
×

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করতে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করা হয়েছে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশ অনুযায়ী, গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হারের সুপারিশ তৈরির লক্ষ্যে সোমবার বিজয়নগরে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, খুব শিগগিরই সভার নতুন তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com