প্রথম সমাচার ডেস্ক:
‘আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস’ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের (চবিআস) আয়োজনে বিশেষ কবিতা পাঠের আসর ‘কবিতায় মুক্তির পাঠ’ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আবৃত্তি, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ড. মুমিন। এতে সভাপতিত্ব করেন চবিআসের সভাপতি মোমতাহিনুল ইসলাম হাসনাত।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুমিন বলেন, ‘সাহিত্য নিয়ে যারা কাজ করেন, তাঁরা নিঃসন্দেহে খুব উচ্চমনের বা ভালো মনের মানুষ। তাঁদের সঙ্গে থাকতে পারাটা একটা ভাগ্যের ব্যাপার।’
সভাপতির বক্তব্যে মোমতাহিনুল ইসলাম হাসনাত বলেন, ‘কবিতা হলো প্রতিবাদের অন্যতম শক্তিশালী হাতিয়ার। এ জন্যই চবিআস কবিতার মাধ্যমে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে।’ এ সময় তিনি সবাইকে ফিলিস্তিনের প্রতি সংহতি জানানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবিআসের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন ফাহিম। তিনি বলেন, ‘জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবারই উচিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো।’
পরে উপস্থিত অতিথি, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি। এমআই/বার্তা বাজার
সূত্র: মূল প্রতিবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের চাপে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিত