রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

দেশের শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, আজ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীতকালীন ব্যবসা যথাযথভাবে পরিচালনার সুযোগ দিতেই দোকানপাট খোলা রাখার সময় বাড়ানো হয়েছে।

হেলাল উদ্দিন আরও জানান, যারা সোলার প্যানেল স্থাপন করতে চান, তাদের ৫ শতাংশ সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে সরকার।

তিনি বলেন, সভায় বিদ্যুৎবিভ্রাটের বিষয়টিও তুলে ধরা হয়েছে। দেশে বর্তমানে লোডশেডিং না থাকলেও দিনে তিন থেকে পাঁচবার বিদ্যুৎবিভ্রাট হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশে এতবার বিদ্যুৎবিভ্রাট হয় না। এ সমস্যা কমিয়ে আনার আশ্বাস দিয়েছে সরকার।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com