প্রথম সমাচার ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কাউন্টডাউন শুরু, খুব শিগগিরই নিজের ঘরে ফিরব’ স্ট্যাটাস দিয়ে গ্রেপ্তার হয়েছেন টাঙ্গাইলের নিষিদ্ধ ছাত্রলীগের মধুপুর থানা সহ-সভাপতি রাজিব পাল। তিনি মধুপুরের বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি মিরপুরের উপ-কমিশনার (ডিসি) রাকিব খান।
ডিসি রাকিব খান জানান, টাঙ্গাইল জেলার নিষিদ্ধ মধুপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি রাজিবকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে ঢাকায় আত্মগোপনে ছিল।
তিনি আরও জানান, ঢাকায় বিভিন্ন মেডিকেলের ওয়ার্ড বয়, উবার চালকের ছদ্মবেশে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল রাজিব। এই সময়ে ঢাকার একাধিক নাশতার সঙ্গে সে জড়িত ছিল। সম্প্রতি সে নিজের ফেসবুক আইডিতে ‘খুব শিগগিরই নিজের ঘরে ফিরব, কাউন্টডাউন শুরু’, স্ট্যাটাস দিয়ে নিজেকে জানান দিয়েছে। তার বিরুদ্ধে মধুপুর থানায় মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: মূল প্রতিবেদন

বগুড়ায় মাদক, চাঁদাবাজি ও ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে পৌর বিএনপি নেতা আজীবন বহিষ্কার