রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নীলফামারীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নীলফামারীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলা শাখা।

রবিবার (২৯ নভেম্বর) নীলফামারীর পৌরবাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিল ও সমাবেশে নীলফামারী জেলা, বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক রাহাদুল আলম খান বলেন, "গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসী ও দুর্বৃত্তরা যে নৈরাজ্য সৃষ্টি করেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে যুবদলের নেতাকর্মীরা সর্বদা রাজপথে প্রস্তুত রয়েছে এবং ষড়যন্ত্রকারীদের কঠোর হাতে প্রতিহত করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।"

​যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান বলেন, "একটি মহল পরিকল্পিত সন্ত্রাস ও বিশৃঙ্খলা তৈরি করে দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার এমন অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে এবং দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।"

​সভাপতির বক্তব্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী বলেন, "দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করলে তার পরিণতি শুভ হবে না। নীলফামারীর মাটিতে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি বা নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় যুবদল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com