প্রথম সমাচার ডেস্ক:
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে বাঁশের চেরা বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একই উপজেলার অন্য একটি স্থানে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে তাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় সড়কের পাশে থামানো বাঁশের চেরা বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে একই উপজেলার খাঞ্জাপুরের ফকিরবাড়ি এলাকায় মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে তাতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বরিশালের গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিখ হাসান রাসেল জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম এবং জনশৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো তৎপরতা প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে।

বরিশাল টার্মিনালে বাসে আগুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা
সিরাজগঞ্জে আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন