শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Logo
×

বাংলাদেশিদের সহজে চিকিৎসা ভিসা দেবে ভারত

প্রথম সমাচার ডেস্ক ২৪ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন

বাংলাদেশিদের স্বল্পব্যয়ে মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের রিদম গ্রুপ এবং ভারতের মণিপাল হসপিটালের মধ্যে চুক্তি অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতের সক্ষমতা বাড়াতে যৌথভাবে কাজ করতে আগ্রহী ভারত। একইসঙ্গে মেডিকেল ট্যুরিজম খাতকে আরও সুসংগঠিত করতে দুই দেশের বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

চুক্তির আওতায় বাংলাদেশি রোগীরা ভিসা সহায়তা, উন্নত চিকিৎসা, আবাসন সুবিধা এবং বিমান ভাড়ায় বিশেষ ছাড় পাবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

ভার্মা বলেন, এই উদ্যোগ কেবল ব্যবসায়িক নয়, বরং এটি জনকেন্দ্রিক সহযোগিতার একটি অংশ। ভারতের উন্নত চিকিৎসা দক্ষতা বিশ্বজুড়ে স্বীকৃত। এ উদ্যোগ জ্ঞান বিনিময় ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের নতুন সুযোগ তৈরি করবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...