গঠিত ১৩ সদস্যের কমিটির অন্য ১২ সদস্য হলেন—জয়দীপ ভট্টাচার্য, শফিউদ্দিন কবির আবিদ, সীমা দত্ত, মাসুদ রেজা, তসলিমা আক্তার বিউটি, ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা, আসমা আক্তার, আহসানুল আরেফিন, রাজু আহমেদ, রাশেদ শাহরিয়ার, নিলুফার ইয়াসমিন ও বিটুল তালুকদার।
নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা ২০২২ সালের ১৯ মার্চ থেকে দলটির কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বাসদ–মার্ক্সবাদীর ছাত্রসংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
২০১৩ সালের এপ্রিলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ভেঙে বাসদ–মার্ক্সবাদী গঠিত হয়। দলটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন প্রবীণ বামপন্থী নেতা মুবিনুল হায়দার চৌধুরী। ২০২০ সালের ফেব্রুয়ারিতে দলটিতে ভাঙন দেখা দিলেও বড় অংশটি তাঁর নেতৃত্বেই সক্রিয় ছিল। তিনি আমৃত্যু দলটির সাধারণ সম্পাদক ছিলেন।
২০২১ সালের জুলাইয়ে ৮৮ বছর বয়সে মারা যান মুবিনুল হায়দার চৌধুরী। তাঁর মৃত্যুর পর কেন্দ্রীয় বিশেষ সাংগঠনিক সম্মেলনের মাধ্যমে ২০২২ সালের ১৯ মার্চ বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী ফোরাম গঠন করা হয়। তখন ফোরামের সমন্বয়ক করা হয়েছিল সদ্য ছাত্ররাজনীতি শেষ করা মাসুদ রানাকে। এবার দলের তৃতীয় কনভেনশনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের নভেম্বরে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে বাসদ–মার্ক্সবাদী। তাদের দলীয় প্রতীক ‘কাঁচি’।

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ের সামনে পরপর ‘ককটেল’ বিস্ফোরণ
ইউআইটিএসের সার্ভার হ্যাক ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ছাত্রশক্তির
গার্মেন্টস কোনো দলের নয়, জাতীয় শিল্প—একে বাঁচাতেই হবে: জামায়াত আমির