শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

বীর মুক্তিযোদ্ধা জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

Icon প্রথম সমাচার ডেস্ক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল-বেরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে আখতারুজ্জামানের ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম।

তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, বিমানবন্দরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পেছনে কোনো বিশেষ কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না, তা উদঘাটনে আসামিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড প্রয়োজন।

শুক্রবার (০২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে ডিবি পুলিশ আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com