শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

বৃহত্তর নোয়াখালী গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী সমবায় সমিতির অন্যরকম দিন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

আলোচনা, আড্ডা আর আনন্দঘন আয়োজনে অন্যরকম একটি দিন পার করলো বৃহত্তর নোয়াখালী গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী সমবায় সমিতি পরিবার। ২৮ নভেম্বর ২০২৬, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃহত্তর নোয়াখালী গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড তাদের যুগপূর্তি উৎসব উদযাপন করেছে। বিকেল ৩টায় সদরঘাট সংলগ্ন ঢাকা টাওয়ারে সমিতির নিজস্ব অফিস ভবনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান (ইউসুফ), সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন সুমন এবং যুগ্ম-সম্পাদক মোঃ মোরশেদ আলম সুমনসহ কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদের অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন কোষাধ্যক্ষ মোঃ কামরুল হোসেন এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ আবদুল আজিজ। যুগপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির সাংগঠনিক কার্যক্রম, ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সমিতির ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকরা জানান, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com