শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

হাসপাতালে দুটি অত্যাধুনিক হিমোডায়ালাইসিস মেশিন দিয়েছে শিল্পগ্রুপ ‘কেএসআরএম’

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজ করতে আরও দুটি অত্যাধুনিক হিমোডায়ালাইসিস মেশিন দিয়েছে শিল্পগ্রুপ ‘কেএসআরএম’।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জার্মানির তৈরি ৪০০৮এস মডেলের মেশিন দুটি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ তসলিম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় হাসপাতাল পরিচালক বলেন, চমেকে ধারাবাহিক মানবিক সহায়তায় কেএসআরএম সবসময় অগ্রগামী। এসব আধুনিক মেশিনের মাধ্যমে কিডনি রোগীরা কম খরচে উন্নত চিকিৎসাসেবা পাবেন।

এ ধরনের মানবিক উদ্যোগে অন্যান্য বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এর আগে গত ২৭ জুন কেএসআরএম চমেক হাসপাতালে প্রায় দুই কোটি টাকা মূল্যের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করে।

এর মধ্যে ছিল চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল-টাইম ফোরডি আল্ট্রাসাউন্ড মেশিন এবং জিই ব্র্যান্ডের একটি কালার ডপলার সিস্টেম।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com