ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের পর দেশটির বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো যুক্তরাষ্ট্রের সহায়তায় দ্রুত দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।
তবে তার এই প্রত্যাবর্তনের সময়সূচি নিয়ে কয়েকজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নীতিগতভাবে মাচাদোর ভেনেজুয়েলায় ফেরাকে সমর্থন করলেও, বর্তমান পরিস্থিতিতে এমন উদ্যোগ চলমান মানবিক ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে জটিলতা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তাদের মতে, ভূমিকম্প-পরবর্তী সংকট মোকাবিলায় যখন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অগ্রাধিকার পাচ্ছে, তখন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কোনো প্রত্যাবর্তন পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে।
সূত্র: Reuters
