প্রথম সমাচার ডেস্ক:
পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’-র আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।
শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির সরকারি গেজেটে এ তথ্য জানানো হয়েছে। চলতি মাসের শুরুতে তুর্কি পার্লামেন্টে বিলটি পাসের পর এরদোয়ানের এই স্বাক্ষরের মধ্য দিয়ে চুক্তিটি অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করলো তুরস্ক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান আক্রমণাত্মক যুদ্ধ নিয়ে উদ্বেগ বৃদ্ধির প্রেক্ষাপটে গত আগস্ট মাসে মক্কায় এই তিনটি দেশ একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির বিষয়ে শুক্রবার ও শনিবার ইসলামাবাদে দেশগুলোর একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইসলামাবাদে বসছে মক্কা জোটের বৈঠকইসলামাবাদে বসছে মক্কা জোটের বৈঠক এর আগে গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্ট চুক্তিটি অনুমোদন করে। এর ফলে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার মুখে থাকা সৌদি আরবে আঙ্কারার সামরিক সহায়তা পাঠানোর পথ সুগম হয়। এই চুক্তির শর্ত অনুযায়ী, কোনও একটি পক্ষের ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।
গত মাসে তুরস্কের ক্ষমতাসীন দলের এক আইনপ্রণেতা রয়টার্সকে জানিয়েছিলেন, এই চুক্তির আওতায় সৌদি আরবে সামরিক সদস্য মোতায়েনের অনুমতি চেয়ে পার্লামেন্টে একটি প্রস্তাবও উত্থাপন করবে সরকার।
সূত্র: মূল প্রতিবেদন
