মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরান, সিরিয়া, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের একদল অভিবাসীকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে স্থানান্তরের পরিকল্পনা করছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনার প্রথম ধাপে একটি বিশেষ ফ্লাইটে প্রায় ২০ জন অভিবাসীকে দেশটিতে পাঠানো হতে পারে। পরবর্তীতে এই কর্মসূচির আওতায় কয়েকশ অভিবাসীকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে।
সূত্রগুলোর দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে নিজ নিজ দেশে ফেরত না পাঠিয়ে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইতে (Bangui) অবস্থিত আবাসিক ভবন বা অ্যাপার্টমেন্টে অস্থায়ীভাবে রাখা হতে পারে।
এ পরিকল্পনা বাস্তবায়ন হলে অভিবাসন নীতিতে ট্রাম্প প্রশাসনের আরও কঠোর অবস্থানের প্রতিফলন ঘটবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখনও প্রকাশ করা হয়নি।
সূত্র: রয়টার্স
