শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Logo
×

মাগুরায় যুবদল নেতা হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, দুজনকে হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। রাজনৈতিক টার্গেট কিলিং, পরকীয়া, সোনা চোরাচালান ও জমি দখলসহ বিভিন্ন সম্ভাব্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

উল্লেখ্য, বুধবার ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল পরিবহনের কাউন্টারে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনকে মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের সময় তার মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com