লিওনেল মেসির বিদায়ী ম্যাচে প্রতিপক্ষ হিসেবে মাঠে নামার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বেনিনের ডিফেন্ডার তিজানি মোহামেদ। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিকে তিনি দেখছেন উৎসব হিসেবে। তবে সেই উৎসবের সবচেয়ে বড় স্মৃতি হিসেবে মেসির ১০ নম্বর জার্সিটি নিজের করে নিতে চান তিনি।
বুধবার বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনার মুখোমুখি হবে বেনিন। ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ। এমন ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে দারুণ খুশি মোহামেদ।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলেকে তিনি বলেন, ‘শেষ ম্যাচে এখানে থাকতে পেরে আমরা খুবই খুশি। আসার আগে আমরা শুধু মেসিকেই চিনতাম, যিনি বিশ্বের সেরা খেলোয়াড়। আমার জন্য এটি খুব বিশেষ একটি ম্যাচ হতে যাচ্ছে।’
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিয়েও মোহামেদের ভাবনা একটু ভিন্ন। ম্যাচটিকে উপভোগ করাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘এই ম্যাচের জন্য প্রস্তুতির কিছু নেই। আমরা শুধু উপভোগ করব। উপভোগ করতে হবে।’
তবে মেসির জার্সি পাওয়ার ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি নন এই বেনিন ডিফেন্ডার। সতীর্থদের সঙ্গে জার্সি নিয়ে কোনো সমঝোতা হয়েছে কি না জানতে চাইলে সরাসরি জানিয়ে দেন, মেসির জার্সি তিনিই নেবেন।
‘আমি জার্সিটা নেবই, মায়ের কসম। আমি তাকে বলব, ‘মেসি, দেখো, আমি তোমাকে খুব ভালোবাসি, আমাকে জার্সিটা দাও।’
মেসির বিদায়ী ম্যাচ ঘিরে ইতোমধ্যে বুয়েনস এইরেসে পৌঁছেছে বেনিন দল। মনুমেন্টালে মুখোমুখি হবে দুই দল।

ইয়ামাল-এমবাপের হৃদয় ভে’ঙে ব্যালন ডি’অর হ্যারি কেইনের
এমবাপ্পের জোড়া গোল, উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল রিয়াল মাদ্রিদ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক