যুক্তরাষ্ট্রের বহিঃমহীসোপানে আগে স্থাপন করা ৬০০টির বেশি তেল ও গ্যাস উত্তোলন–কাঠামো মেক্সিকো উপসাগরে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে ব্যবহার করা হয়েছে। ১৯৮৪ সালের ‘রিগস টু রিফস’ নামের মার্কিন কর্মসূচির আওতায় এ কাজ করা হয়।কিছু জাহাজ দুর্ঘটনায় ডুবে যায়। আবার কিছু জাহাজ ইচ্ছাকৃতভাবে ডোবানো হয়, যাতে সেখানে প্রবালপ্রাচীর গড়ে ওঠে ও মাছ আকৃষ্ট হয়। জাহাজ ডোবানোর আগে ব্যাপক প্রস্তুতি নিতে হয়। সামুদ্রিক প্রাণের নিরাপদ আবাস হয়ে ওঠার উপযোগী করতে জাহাজ থেকে রং, বিদ্যুতের তার, জ্বালানিসহ ক্ষতিকর পদার্থ সরিয়ে ফেলতে হয়।
একসময় ডুবে যাওয়া জাহাজটির বাইরের চেহারা আর চেনা যায় না। মাছ, বার্নাকল ও খোলসযুক্ত নানা সামুদ্রিক প্রাণী তখন জাহাজটিতে বসবাস করে বা সেটিকে কাজে লাগায়।
প্রবালপ্রাচীর তৈরির জন্য আর কী কী ডোবানো হয়েছে
কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরির জন্য ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া জাহাজ ছাড়াও তেল উত্তোলন–কাঠামো, রেডিও টাওয়ার ও রেলের বদ্ধ মালবাহী বগি ব্যবহার করা হয়েছে। এসব প্রাচীরে মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী বেড়ে উঠতে পারে।
যুক্তরাষ্ট্রের বহিঃমহীসোপানে আগে স্থাপন করা ৬০০টির বেশি তেল ও গ্যাস উত্তোলন–কাঠামো মেক্সিকো উপসাগরে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে ব্যবহার করা হয়েছে। ১৯৮৪ সালের ‘রিগস টু রিফস’ নামের মার্কিন কর্মসূচির আওতায় এ কাজ করা হয়।
কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে আরও নানা জিনিস ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে কাঠের গুঁড়ি দিয়ে তৈরি কুঁড়েঘর, ফ্রিজের মতো গৃহস্থালি সামগ্রী, কেনাকাটার ট্রলি, এমনকি নিউইয়র্ক নগরের অবসরে পাঠানো পাতালরেলের বগিও।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড সরকার ২০১৮ সালে মোরটন বে মেরিন পার্কে কংক্রিটের ব্লক ব্যবহার করে তাদের অষ্টম কৃত্রিম প্রবালপ্রাচীর স্থাপন করে।
গত বছর ইংল্যান্ডের সাসেক্স উপকূলের অদূরে একটি বায়ুটারবাইনের গোড়ার চারপাশে বিশ্বের অন্যতম বৃহৎ কৃত্রিম প্রবালপ্রাচীর স্থাপন করা হয়। বিশেষভাবে নকশা করা কম কার্বন নিঃসরণকারী কংক্রিটের ৭৫ হাজার ‘রিফ কিউব’ দিয়ে এটি তৈরি। প্রতিটি ঘনকের মাঝখানে একটি ফাঁকা কক্ষ রয়েছে। বাইরের পৃষ্ঠ মৌচাকের মতো। সামুদ্রিক প্রাণীদের এগুলো ব্যবহারে উৎসাহিত করতেই এমন নকশা করা হয়েছে।
বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্রকে ক্ষয় থেকে রক্ষা করতেও ঘনকগুলো এমনভাবে তৈরি করা হয়েছে। এগুলো সমুদ্রের স্রোত ও ঢেউয়ের শক্তির সামনে বাধা হিসেবে কাজ করে। পাশাপাশি টারবাইনের গোড়া ক্ষয় করতে পারে, এমন পলির চলাচলের গতি কমায়।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড সরকার ২০১৮ সালে মোরটন বে মেরিন পার্কে কংক্রিটের ব্লক ব্যবহার করে তাদের অষ্টম কৃত্রিম প্রবালপ্রাচীর স্থাপন করে।
২০১১ সালে সাউথ স্ট্র্যাডব্রোক কৃত্রিম প্রবালপ্রাচীরও স্থাপন করা হয়। সেখানে ২০টি ‘ফিশ বক্স’ বসানো হয়। এগুলো রড দিয়ে মজবুত করা কংক্রিটের ঘনক।
সরকারের আনুষ্ঠানিক কর্মসূচির আওতায় তৈরি এসব প্রাচীরের প্রথমটির কাজ ছিল আগে থেকে থাকা হ্যারি অ্যাটকিনসন কৃত্রিম প্রবালপ্রাচীর সম্প্রসারণ করা। পুরোনো গাড়ির টায়ার দিয়ে ১৯৭৫ সালে ওই প্রাচীর তৈরি করা হয়েছিল। ২০০৮ সালে ছোট মাছের নতুন আবাস গড়তে সেখানে গ্রানাইটের বড় পাথর ফেলা হয়।
২০১১ সালে ফাঁপা কংক্রিটের ‘রিফ বল’ দিয়ে ইস্ট কুচি কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়। অন্যদিকে ওয়াইল্ড ব্যাংকস কৃত্রিম প্রবালপ্রাচীর গড়ে তোলা হয় ‘ফিশ কেভ’ বসিয়ে। আরও বেশি প্রজাতির মাছ আকৃষ্ট করার জন্য ইস্পাতের এসব কাঠামো তৈরি করা হয়।
২০১১ সালে সাউথ স্ট্র্যাডব্রোক কৃত্রিম প্রবালপ্রাচীরও স্থাপন করা হয়। সেখানে ২০টি ‘ফিশ বক্স’ বসানো হয়। এগুলো রড দিয়ে মজবুত করা কংক্রিটের ঘনক। ভেতরে আড়াআড়িভাবে বসানো ঠেকনা রয়েছে।
২০১৫ সালে অস্ট্রেলিয়ায় ফিশ বক্স ব্যবহার করে নর্থ মোরটন কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়। একই বছর টার্নার কৃত্রিম প্রবালপ্রাচীর স্থাপন করা হয়। সেখানে গুচ্ছাকারে কংক্রিটের কাঠামো বসানো হয়।
২০১০ সালে রিফ বল ব্যবহার করে ওয়েস্ট পিল কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়। ২০০০ সালে মেক্সিকো সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবসরে পাঠানো দুটি মাইন অপসারণকারী ছোট যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়। এর মাধ্যমে ক্যারিবীয় সামুদ্রিক এলাকায় একটি কৃত্রিম প্রবালপ্রাচীর গড়ে তোলা হয়।

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক আটক
আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো জামায়াত