শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
Logo
×

মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান

প্রথম সমাচার ডেস্ক ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন ‘অর্থনৈতিক যুদ্ধের পথ বেছে নিয়েছে’ বলে মন্তব্য করেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। তবে মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অগ্রগতি ধীর করলেও দেশকে অচল করে দিতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইরানের ঊর্ধ্বতন এ কর্মকর্তা জানান, ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষের নতুন ফ্রন্ট বা কৌশলের মূল ভিত্তিই হচ্ছে অর্থনীতি। ‘নিষেধাজ্ঞা মোকাবিলা সংক্রান্ত সদর দফতর’-এর মতো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অর্জিত মূল্যবান অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ অর্থনৈতিক যুদ্ধ সফলভাবে প্রতিহত করা সম্ভব।

নিষেধাজ্ঞার প্রভাব ও ইতিবাচক দিক তুলে ধরে রেজা আরেফ বলেন, নিষেধাজ্ঞার একটি নির্দিষ্ট মূল্য রয়েছে এবং এটি আমাদের অগ্রযাত্রার গতি কমিয়ে দেয়, তবে এটি দেশকে কখনও অকার্যকর করতে পারবে না।

তিনি আরও জানান, নিষেধাজ্ঞার ফলে একটি সুফলও এসেছে। স্রেফ যন্ত্রাংশ সংযোজনভিত্তিক শিল্প বা আমদানি নির্ভর শিল্প থেকে দেশীয় প্রযুক্তিনির্ভর উৎপাদনের দিকে রূপান্তর ঘটেছে। এর ফলে ডলারের মাধ্যমে বিদেশি পণ্য বা খুচরা যন্ত্রাংশ ক্রয়ের প্রবণতার লাগাম টানা সম্ভব হয়েছে।

প্রতিবেদন: আল জাজিরা

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...