প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নাশকতায় জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাব্বির আহমেদ (৩২), ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো নুর উদ্দিন বাবন (৩৫), এবং লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মো শরিফুল ইসলাম (৪৪)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হাফিজুর রহমান।

সারাদেশে ৩৭ জেলায় ৯৯টি প্রতিষ্ঠানকে জরিমানা