বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Logo
×

সিলেটে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সিলেটে বাসে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এয়ারপোর্ট থানার নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও এয়ারপোর্ট থানার লালবাগ বাইশটিলা গ্রামের সৈয়দ মকসুদ হোসেনের ছেলে সৈয়দ আব্দুল্লাহ আল-মাসুদ, মহানগর ছাত্রলীগের উপসম্পাদক (উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক) ও একই থানার ধোপাগুল গ্রামের মফিজ মিয়ার ছেলে আব্দুল কাদির বাপ্পি, ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং বড়শলা গ্রামের সৈয়দ মাহবুবুর রহমানের ছেলে সৈয়দ শাকিব এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার গ্রামের মৃত ছানা মিয়ার ছেলে জাহেদ।

পুলিশের তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর রাত ৩টা ১০ মিনিটের দিকে এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়ন পরিষদের সামনে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে চলাচলকারী ‘সাদাপাথর এক্সপ্রেস’-এর দুটি বাসের পেছনের টায়ারে আগুন দেওয়া হয়। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে গেলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা নিজেদের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন গ্রুপে যুক্ত ছিলেন। এসব গ্রুপের মাধ্যমে সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা ও কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com