প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর মিরপুরের রূপনগরে একটি বাসা থেকে দুই হাত বাঁধা অবস্থায় বীথি আক্তার (২৩) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রূপনগর থানার ইস্টার্ন হাউজিং এলাকার একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটে আর কে থাকতেন, সেখানে কারা যাতায়াত করতেন সবকিছু তা খতিয়ে দেখছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) দীপক চন্দ্র নাথ বলেন, ওই তরুণীর দুই হাত বাঁধা ও মাথায় আঘাতের চিহ্নসহ মরদেহ দেখতে পায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক ধারণা, তরুণীকে হত্যার পর বাইরে থেকে ফ্ল্যাটের দরজা তালা লাগানো হয়েছে।

সারাদেশে ৩৭ জেলায় ৯৯টি প্রতিষ্ঠানকে জরিমানা