টাঙ্গাইলের মির্জাপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে ‘জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) পৌর সদরের মডেল রিসোর্স সেন্টারে এই প্রতিযোগিতা ও অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. বদরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম। এসময় বিচারক হিসেবে উপস্থিত থেকে পুরো কার্যক্রম পরিচালনা করেন, মো: শফিকুল ইসলাম জালালী, মোশারফ হোসেন, আ: হাদী, মো: সবুজ হোসেন, মো: লুৎফর রহমান, মো: নাজমুল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ওলামায়ে কেরামগণ। অনুষ্ঠানে বিভিন্ন মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোর প্রতিযোগীরা অংশ নেয়।
প্রতিযোগিতাটি কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয়। এর মধ্যে কিরাত, কবিতা আবৃত্তি, রচনা ও উপস্থিত বক্তৃতা, হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, ইসলামের ইতিহাস, মহানবীর জীবন এবং নৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ের ওপর ক ও খ গ্রুপের প্রতিযোগীরা অংশ নেয়। এছাড়া আজান, হামদ ও নাত এবং ইসলামী জ্ঞান বিষয়েও আলাদা গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে বিচারকদের মূল্যায়নের মাধ্যমে বিজয়ী প্রতিযোগীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমাদের আত্মার আত্মীয়: প্রতিমন্ত্রী অমিত
রাতেই দেখা মিলতে পারে মহাজাগতিক বিস্ময়ের, সাক্ষী হবে বাংলাদেশও
সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী