প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রাতে ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ওই দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতার হলেন- আক্তারুজ্জামান উজ্জ্বল ও আল মাসুদ জনি। তারা মোহাম্মদপুরের ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা বলে জানিয়েছে পুলিশ।
মোহাম্মদপুর থানা পুলিশের দেওয়া ইনসিডেন্ট রিপোর্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদ আমিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম দুই আ.লীগ নেতাকে গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের প্রাথমিক তথ্য মতে, গ্রেফতারকৃত দুজন আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণের পাশাপাশি লোক সংগ্রহ করতেন এবং মিছিলে অর্থ দিয়ে সহায়তা করতেন। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ রেখে ঢাকার ভেতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উল্লেখ্য, আওয়ামী লীগের এই দুই নেতাকে গ্রেফতারের পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি পুলিশের।
সূত্র: মূল প্রতিবেদন

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা জামাল ফকিরের পদত্যাগ